Header Ads Widget

Responsive Advertisement

ধামইরহাটে স্থানীয় আদিবাসীদের উদ্যোগে মাদকবিরোধী অভিযান



ধামইরহাটে স্থানীয় আদিবাসীদের উদ্যোগে মাদকবিরোধী অভিযান


নওগাঁর ধামইরহাট উপজেলার বেনীদুয়ার মিশন এলাকায় স্থানীয় আদিবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে প্রকাশ্যে চলমান চোলাই মদ ও নেশাদ্রব্যের ভাটি গুড়িয়ে দিয়েছে। এসময় তারা জব্দ করেন বেশ কিছু চোলাই মদসহ মদ তৈরির ও বিক্রির নানা সরঞ্জাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে চোলাই মদ ও বিভিন্ন নেশাদ্রব্যের ব্যবসা চলছিল। এতে যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে আদিবাসী নেতাদের নেতৃত্বে সচেতন জনগণ একত্র হয়ে ভাটিগুলো ভেঙে দেন।

তবে এ ঘটনায় ক্ষুব্ধ মাদক ব্যবসায়ীরা প্রতিশোধ নিতে স্থানীয়দের হুমকি দেয়। এতে ভীত না হয়ে প্রতিবাদি ও সচেতন এলাকাবাসীরা উপজেলা প্রশাসনের দ্বারস্থ হন এবং মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা চান।

এ বিষয়ে স্থানীয়রা জানান, নিজেদের উদ্যোগে তারা সমাজকে মাদকমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে প্রশাসনের সহায়তা পেলে এ কার্যক্রম আরও জোরদার হবে।

Post a Comment

0 Comments