শিশু কল্যাণ কর্মপরিকল্পনা ২০২৫-২০৩০ বাস্তবায়নে ধামইরহাটে সমস্যাভিত্তিক সমাধান পরিকল্পনা প্রণয়ণ।
ধামইরহাট, নওগাঁ | শিশুদের জন্য একটি টেকসই ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এপি, রাজশাহী এর আয়োজনে অনুষ্ঠিত হলো “শিশু কল্যাণ কর্মপরিকল্পনা ২০২৫-২০৩০” বিষয়ক কর্মসূচির দ্বিতীয় ও শেষ দিনের কার্যক্রম।
এই দিনটির মূল লক্ষ্য ছিল ধামইরহাট উপজেলার প্রতিটি ইউনিয়নের শিশু-সংশ্লিষ্ট সমস্যাগুলো মানচিত্রের মাধ্যমে চিহ্নিত করে, সেগুলোর উপযুক্ত সমাধান পরিকল্পনা প্রণয়ন করা। এতে অংশগ্রহণ করেন শিশু প্রতিনিধি, যুব প্রতিনিধি, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা, স্থানীয় সাংবাদিক, অভিভাবক ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির আলোচনায় উঠে আসে শিশুদের সুরক্ষা, মানসম্মত শিক্ষা, পুষ্টি, কিশোর-কিশোরীদের অংশগ্রহণ এবং তাদের অধিকার সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। সকলে মিলে উন্মুক্ত আলোচনা ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো বিশ্লেষণ করেন এবং বাস্তবভিত্তিক সমাধান বের করার চেষ্টা করেন।
উল্লেখযোগ্যভাবে, শিশু ও যুব প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ কর্মসূচিকে আরো প্রাণবন্ত করে তোলে এবং ভবিষ্যৎ পরিকল্পনায় তাদের মতামতকে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করার বিষয়টি জোরালোভাবে প্রতিফলিত হয়।
আয়োজক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশা প্রকাশ করে, এই কর্মসূচির মাধ্যমে প্রণীত পরিকল্পনাগুলো আগামী দিনে ধামইরহাট অঞ্চলের শিশুদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এবং একটি শিশুবান্ধব সমাজ গঠনে সহায়ক হবে।
#শিশু_কল্যাণ #ChildWellbeing2025_2030 #WorldVisionBangladesh #YouthEngagement #Dhamoirhat #CommunityDevelopment #ChildRights
প্রতিবেদক :শুভ চন্দ্র বর্মন

0 Comments