sponsor

ধামইরহাটে শিশু কল্যাণ কর্মপরিকল্পনা ২০২৫–এর ২ দিনব্যাপী কর্মশালার শুভ সূচনা



ধামইরহাটে শিশু কল্যাণ কর্মপরিকল্পনা ২০২৫–এর ২ দিনব্যাপী কর্মশালার শুভ সূচনা
প্রতিবেদক: নিজস্ব প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীর ধামইরহাটে শুরু হয়েছে ২ দিনব্যাপী "শিশু কল্যাণ কর্মপরিকল্পনা ২০২৫" বিষয়ক কর্মশালা। এই উদ্যোগের আয়োজক ধামইরহাট এপি, রাজশাহী।

প্রথম দিনেই কর্মশালায়


উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের ACO প্রতিনিধি, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক এনজিও প্রতিনিধি, স্থানীয় যুব সমাজ, শিশু প্রতিনিধি, সরকারি ও বেসরকারি পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিশুদের সার্বিক কল্যাণ, অধিকার নিশ্চিতকরণ, এবং আগামীর জন্য একটি শিশুবান্ধব কর্মপরিকল্পনা তৈরিতে অংশগ্রহণকারীরা মতবিনিময় ও আলোচনা করেন।

কর্মশালার মূল লক্ষ্য ছিল—সমাজের সকল স্তরের অংশগ্রহণ নিশ্চিত করে একটি সমন্বিত ও টেকসই শিশু কল্যাণ পরিকল্পনা তৈরি করা, যা আগামী বছরগুলোতে বাস্তবায়নের জন্য দিকনির্দেশনা প্রদান করবে।

আগামীকাল দ্বিতীয় দিনে কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্তকরণ এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। 

প্রতিবেদক : শুভ চন্দ্র বর্মন 

Post a Comment

0 Comments